আজীবন ও দাতা সদস্য
সদস্য আহ্বান
শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির গঠনতন্ত্রের ধারা ৩ এর গ ও ঘ উপধারা মোতাবেক 'আজীবন সদস্য' ও 'দাতা সদস্য' সংগ্রহ করা হচ্ছে। দাতা সদস্য ও আজীবন সদস্য সোসাইটির কল্যাণার্থে যে কোনো সুপরামর্শ দিতে পারবেন। এ দুটি পরিষদের সদস্যগণ থেকে সংগৃহীত এককালীন অনুদান 'শরীয়তপুর ইসলামী যুব সোসাইটি' মহাপ্রকল্প গড়ে তোলার কাজে ব্যয় করা হবে ইন-শা-আল্লাহ। উল্লেখ্য, এটি একটি সাদকায়ে জারিয়াহ প্রকল্প, যার সাওয়াব মৃত্যুর পরও আমলনামায় যুক্ত হতে থাকবে ইন শা আল্লাহ। শরীয়তপুর ইসলামী যুব সোসাইটির নীতি ও আদর্শের সঙ্গে একমত এরকম যে কেউ আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
শরীয়তপুর ইসলামি যুব সোসাইটি নীতি ও আদর্শের সঙ্গে একমত এরকম যে কেউ আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
যদি কোন সদস্য এককালীন ৫০,০০০/= (পঞ্চাশ হাজার) টাকা বা এর সমপরিমাণ মূল্যের সম্পদ প্রদান করেন তাহলে তাকে সোসাইটির আজীবন সদস্য বলে গণ্য করা হবে। তবে কার্যনির্বাহী পরিষদের তিন ভাগের দুই ভাগ সদস্যদের অনুমোদন থাকতে হবে
যিনি সর্বনিন্ম ১০,০০০/- (দশ হাজার) থেকে ১০০,০০০/- (এক লক্ষ) টাকা বা সম পরিমান কোন বস্তু সোসাইটিতে দান করবেন, তিনি দাতা সদস্য হিসেবে গণ্য হবেন। এই শ্রেণীর সদস্যগণ সোসাইটির সাধারণ সভায় উপস্থিত হতে পারবেন এবং সোসাইটি সংক্রান্ত নিজ নিজ মতামত পেশ করতে পারবেন।
দাতা ও আজীবন সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।
সদস্য হওয়ার নিয়ম:
ফাউন্ডেশনের সকল সদস্যকে অবশ্যই কুরআন ও সুন্নাহর অনুসারী এবং শিরক ও বিদআত থেকে মুক্ত হতে হবে।
সদস্য ফি বাবদ প্রদেয় অর্থ হালাল হতে হবে।
নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
উপরিউক্ত শর্ত সাপেক্ষে যে কোনো নারী-পুরুষ শরীয়তপুর ইসলামি যুব সোসাইটির দাতা বা আজীবন সদস্য হতে পারবেন।
তাছাড়া সোসাইটির সহযোগিতার নিমিত্তে সামর্থ অনুযায়ী যে কোনো পরিমাণ অর্থও দান করা যাবে।
সার্বিক যোগাযোগ ও সহযোগীতার জন্য 01408405060 (mobile, whatsapp, imo, telegram)
আবেদন ফরম